শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

জব্দ ভারতীয় ওষুধ
জব্দ ভারতীয় ওষুধ | ছবি: এখন টিভি
0

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯‌ বিজিবি)।

বিজিবি জানায়, আজ সকালে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ২ হাজার টাকা সমমূল্যের ভারতীয় জব্দ করা হয়।

আরও পড়ুন:

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এফএস