আটকরা হলেন— ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান। তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়।
আরও পড়ুন:
এসময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।





