যশোর সীমান্তে পৃথক অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্য
বিজিবির অভিযানে জব্দকৃত চোরাচালানি পণ্য | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ বিপুল মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় শাড়ি, কম্বল, ফুচকা, জিরা, কিসমিস, শন-পাপড়ি ও কসমেটিকসও জব্দ করা হয়। আটক মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ ২৬ হাজার টাকা।

সীমান্তে মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার, ২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ৩৫টি শাড়ি, দুটি কম্বল, ২৮ প্যাকেট ফুসকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিসমিস, তিন প্যাকেট শন-পাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য পাঁচ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এএইচ