ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) | ছবি: এখন টিভি
0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১৩৬ জন, গুলশান বিভাগে ৫৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন গোয়েন্দা বিভাগে ১০ জন ও সিটিটিসি বিভাগে ২জনকে গ্রেপ্তার করে।

এসময় ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাচি, ১টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ