গেন্ডারিয়ায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ৯ কার্তুজ উদ্ধার

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ
উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ | ছবি: সংগৃহীত
0

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শুক্রবার, ২১ আগস্ট) ডিবি লালবাগ বিভাগের জোনাল টিম এ অভিযান চালায়। গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীতে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি লালবাগ বিভাগ।

এএম