আজ (রবিবার, ২১ জুন) রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
রাঙামাটির মুহম্মদ আব্দুর রকিব নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ এ আভিযান পরিচালনা করে।
এ দিন ‘ডেভিলহান্ট’ অভিযানে শহরের তবলছড়ি থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের নেতা শাফিন ও ভেদভেদি এলাকা থেকে রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালামকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া শহরের কাঁঠালতলী দূর্গামন্দির এলাকা থেকে ২২ মামলার পলাতক আসামি সজল দাশকে ১৫ পিস ইয়াবাসহ এবং তবলছড়ি ধনমিয়া পাহাড় এলাকা থেকে অনিককে (২০) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
আর মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে বিজিবি রোড এলাকা থেকে মিরাজ (২৭), ওমদামিয়া পাহাড় এলাকা থেকে আজিজুল ইসলাম নাহিদ (২৮), আসামবস্তি এলাকা থেকে আলভী জাবরান তানহা (৩৪), তবলছড়ি ধনমিয়া পাহাড় এলাকা থেকে মজিদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এছাড়া ভেদভেদী মাহাবুর কলোনী এলাকা থেকে চোর মো. সোহেলকে (২৭) গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন বলেন, ‘কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ২২ মামলার পলাতক আসামি মাদকসম্রাট সজল দাশসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এসময় ২৫ পিস ইয়াবা উদ্ধার হয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি, অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



