মানিকগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কারবারি গ্রেপ্তার
কারবারি গ্রেপ্তার | ছবি : এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইয়াবাসহ মো. সুজন মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (শনিবার, ৬ জুন) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তার সুজন মিয়া উপজেলার জামালপুর গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি দল গতকাল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সিংগাইরের জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ফয়সাল আহমেদের বাঁশবাগানের পূর্ব পাশে একটি পায়ে হাঁটা কাঁচা রাস্তা থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

অভিযানকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারকৃত সুজন মিয়ার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

এফএস