আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত কালাম তালুকদার ভূঞাপুরের জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে।
আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেলে ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় গোলপেচা গ্রামের অসংখ্য বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আরও পড়ুন:
নিহত কালাম তালুকদারের স্বজন জানায়, সংঘাতে জগৎপুরা গ্রামের কালাম তালুকদার নামের একজনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে গোলপেচা গ্রামের লোকজন। তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা তাকে মৃত ঘোষণা করে।
এর আগেও একাধিকবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ সাব্বির হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন কাজ করছেন।’




