আজ (মঙ্গলবার, ২০ মে) বিকেল ৪টার সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ডিবি কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
রেজিনুর রহমান বলেন, ‘ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময় (১৮) গতকাল (মঙ্গলবার, ১৯ মে) বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় যে, দুইজনকে একটি মেয়েসহ আটকিয়ে রাখা হয়েছে এবং তাদের মুক্তির জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে অপহৃতদের মারধর ও হত্যার হুমকিও দেয়া হয়।’
পরবর্তীতে পরিবারের লোকজন একটি লিখিত অভিযোগ দিলে বিষয়টি পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান তত্ত্বাবধানে ওসি ডিবি রাশিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন— পাবনার পৌর মহল্লার ও ঈশ্বরদী এলাকার রনি শেখ (২৫), জাহিদ ইসলাম হাতেম (২৫), শান্ত মিয়া (২৪), রাহাত আলী (২০), সেজান হোসেন (২৫), সাজ্জাদ হোসেন (২০), সোহেল রানা (৪০) ও রিফাত হোসেন (১৯)।
অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।





