চট্টগ্রাম বন্দরে ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাবিক নিহত

ছুরিকাঘাত
ছুরিকাঘাত | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজে এক নাবিকের ছুরিকাঘাতে আরেক নাবিক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের চার্লি বহিনোঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাবিকের নাম রাফি সং কালাহান। তিনি থাইল্যান্ডের নাগরিক।

শিপিং এজেন্ট জানান, সন্ধ্যায় এমকেপিপি নামে জাহাজটিতে দুই নাবিক এর মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অন্য নাবিক তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক।

এম কে পিপি জাহাজটি থাইল্যান্ডের পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার। এটি গত ১৭ মে থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি আনোয়ারা উপকূলে নোঙর করা অবস্থায় ছিল।

এএইচ