গতকাল (রোববার, ১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের একটি বাসার বেজমেন্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। তবে মরদেহের মাথা পাওয়া যায়নি বলে নিশ্চিত করে পুলিশ।
আরও পড়ুন:
এর আগে, স্থানীয় লোকজন বেজমেন্ট থেকে দুর্গন্ধ পেলে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যার পর হাত-পাসহ মরদেহ সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।





