চট্টগ্রামে র‌্যাবের অভিযান: ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন ব্যক্তি ও জব্দকৃত জাল নোট
গ্রেপ্তার তিন ব্যক্তি ও জব্দকৃত জাল নোট | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক দু’টি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল (শনিবার, ১৬ মে) মহানগরীর পাঁচলাইল থানা এলাকা ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে এসব জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আছান উল্লাহ প্রকাশ (৩৫), জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯)।

র‌্যাব-৭ এক গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে। র‌্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুন:

এ তথ্যের ভিত্তিতে গত ১৬ মে র‍্যাবের একটি আভিযানিক দল এ এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে আছান উল্লাহ প্রকাশকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার ও জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে র‌্যাব-৭ জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট জব্দ করা হয়।

এসএইচ