গতকাল (বৃহস্পতিবার, ১৪ মে) রাত ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে।
আজ (শুক্রবার, ১৫ মে) সকালে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসান আহমেদ ওরফে কালা হাসানের বাড়ি নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ৬৩৪ নম্বর শেডে। তার এমআরসি নম্বর ৩৯২২৫। তিনি সুলতান আহমেদের ছেলে।
আরও পড়ুন:
এপিবিএন অধিনায়ক কাউছার নিশ্চিত করেছেন, নিহত হাসান পূর্বে জকির গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতি মামলা এবং দু’টি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে।
টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ড ও সশস্ত্র সংঘর্ষের ঘটনায় সাধারণ ক্যাম্পবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন রোহিঙ্গা নেতা জাফর আলম।




