সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

জব্দ করা মালামাল
জব্দ করা মালামাল | ছবি: এখন টিভি
0

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ক্রিস্টাল মেথ আইসসহ প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (শুক্রবার, ১ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, বৈকারী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী পূর্ব পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে হতে দুই কোটি ৯৪ লাখ মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

পৃথক অভিযানে কালিয়ানী বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানী নীলকুঠির নামক স্থান হতে দুই কোটি ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে।

আরও পড়ুন:

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি হতে ১০০ ও ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।

এছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে চার লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এসএস