মানিকগঞ্জে কিশোরী ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

গ্রেপ্তার হাফেজ উদ্দিন
গ্রেপ্তার হাফেজ উদ্দিন | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাফেজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

গতকাল (বুধবার, ২২ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার পাঞ্জনখাড়া পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত হাফেজ উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া পূর্বপাড়া এলাকার মৃত মূয়র আলীর ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, বুধবার বিকেলে বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ওই কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরীর বাবা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাফেজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

এসএস