আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় সিআইআইডি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ দুবাই হতে আগত ফ্লাইট এফজেড-৫০১, বিজি-১৪৮ এবং বিএস-৩৪২ এর যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় ৭ জন যাত্রীর কাছ থেকে সর্বমোট ১ হাজার ২৫৩ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়।
আরও পড়ুন:
আরও জানানো হয়, গত ৫ এপ্রিল ফ্লাইট এফজেড-৫২৩ এ আগত বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত লাগেজ থেকে ২৪৪ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মোট ১ হাজার ৪৯৭ কার্টুন সিগারেট কাস্টম হাউস ঢাকায় পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা দেয়া হয়।
সিআইআইডি অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।




