আজ (শুক্রবার, ৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাদের এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আব্দুল্লাহ, রুবেল, রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোণা, নীলফামারি ও রংপুর জেলায়।
আরও পড়ুন:
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, ‘সকালে সংবাদ পাই উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করছে। সেই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।’
তিনি জানান, এর সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।





