গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের রুস্তম আলীর ছেলে আরমিন (২৫) এবং মোক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান মিঠু (২১)।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছে, তথ্যপ্রযুক্তি ও মোবাইল কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
আজ (বুধবার, ১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের পাশ থেকে ভ্যানচালক মো. তাজেম আলীর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ । সেসময় তাজেম আলীর প্রক্তন স্ত্রীর সঙ্গে পরকীয়া সক্রান্ত বিরোধের জেরে হত্যাকান্ডের গুঞ্জন ওঠে প্রতিবেশি মুক্তার হোসেনের ছেলে মিরাজের বিরুদ্ধে এবং ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় ।





