কুমিল্লা সীমান্তে ‘হাঙরের পাখা’ ও ‘সি হর্স’ জব্দ

‘হাঙরের পাখা’ ও ‘সি হর্স’ জব্দ করেছে বিজিবি
‘হাঙরের পাখা’ ও ‘সি হর্স’ জব্দ করেছে বিজিবি | ছবি: এখন টিভি
0

কুমিল্লার বুড়িচং সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাঙরের পাখা (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সি হর্স (ড্রাইড সি হর্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সন্ধ্যায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার ভোর সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন শংকুচাইল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশে নেয়ার পথে ৮৩ কেজি হাঙরের পাখা এবং পাঁচ কেজি সি হর্স জব্দ করা হয়।

আরও পড়ুন:

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেয়া হয় বলে জানান তিনি।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থকবে বলেও জানান শরিফুল ইসলাম।

এসএস