গতকাল (রোববার, ৮ মার্চ) পতেঙ্গা থানাধীন চায়নাঘাট সংলগ্ন কর্ণফূলী নদী থেকে তাদের আটক করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, বন্দরের বহির্নোঙর থেকে অবৈধ ও শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য নিয়ে ট্রলারটি কর্ণফূলী নদীতে ঢোকে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে থাকা বিদেশি কোনো জাহাজ বা মিয়ানমার থেকে এসব পণ্য ট্রলারটিতে তোলা হয়।
আরও পড়ুন:
এসময় কর্ণফূলী নদীতে প্রবেশের মুখে সন্দেহজনক গতিবিধি দেখে ট্রলারটি দাঁড় করায় কোস্টগার্ড। পরে তল্লাশি চালিয়ে ট্রলারটির ভেতরে কয়েকটি বস্তায় লুকিয়ে রাখা ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও ১ হাজার ৫০ কেজি শুঁটকি জব্দ করা হয়।
আটক দুই পাচারকারী, ট্রলার ও মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।





