আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর থানাধীন জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানাধীন দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার, বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন।
আরও পড়ুন:
সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘সকালে ডহরগাঁও এলাকার সেলিম মিয়া বাগিতে তিনজন নারী প্রবেশ করে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে আটককৃতদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে আটক তিন নারীকে হেফাজতে নেয়।’
তিনি বলেন, ‘চুরি করার অপরাধে আইনগতভাবে শাস্তি দেয়ার বিধান আছে। তবে সেটা নিজ হাতে দিতে পারবে না। এমনকি বেঁধে মারধর ও মাথার চুল কেটে ফেলা সেটা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। আমরা তিনজন নারীকে পুলিশের হেফাজতে নিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’





