গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো— মোছা. লায়লা আক্তার (২৩), মো. লাবিব হাসান (১৯), মো. হৃদয় হাসান (১৯), মো. ফয়সাল (২০), আব্দুস সামাদ (২৬), মো. সাব্বির হোসেন (২০), সাহিদ হাসান (২২), সাজ্জাদ ওরফে ওমর ফারুক (২২), মো. রাকিবুল ইসলাম (২০), মো. আদিল মির্জা (২১), আরিয়ান আহমেদ (১৯)।
এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছে আকাশ আহমেদ (২১), মোহাম্মদ আলী (২০), জাহিদ হাসান (১৯), মোস্তাফিজুর রহমান ওরফে শাওন ওরফে সাগার আহমেদ শান্ত (২১), মো. আশরাফুল (২১), মোসনাদুল ইসলাম (২০), মোছা. লায়লা আক্তার (২৩), মো. সাইফুল ইসলাম (৩৯), মো. কামরুল হাসান (২৯), মো. ইদ্রিস (২৫) ও মো. আবিল হোসেন মিলন (২২)।
আরও পড়ুন:
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





