তিনি বলেন, ‘সেনাবাহিনীর সহায়তায় ছেংগারচর বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা এবং সংরক্ষণ করার অপরাধে নিউ কাঁটাবন চাইনিজ রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, সুগন্ধা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে প্রাইম ফুডস অ্যান্ড বেকারি মালিককে ২০ হাজার টাকা, একই অপরাধে আল আমিন বেকারি মালিককে ২০ হাজার টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সিঙ্গাপুর কসমেটিকস মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


 in The Hague Netherlands-320x167.webp)


