Recent event

হিলি সীমান্ত থেকে ৪ লাখ টাকার মাদক উদ্ধার

উদ্ধারকৃত মাদকের সঙ্গে বিজিবি সদস্যরা
উদ্ধারকৃত মাদকের সঙ্গে বিজিবি সদস্যরা | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ১৮ আগস্ট) ভোরে সীমান্তের মেইন পিলার ২৮৫/৪ এস থেকে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বাসুদেবপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

হিলি সিপি বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুস সাত্তার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাসুদেবপুর গ্রামে ওঁতপেতে থেকে বিজিবির একটি টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।’

তিনি বলেন, এর পর সেখান থেকে ২ হাজার ৪৭০ পিসি নেশা জাতীয় ইনজেকশন, ৬৭ বোতল ফেনসিডিল, ৪ প্যাকেট মদ এবং ১২০ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে যার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ৬ হাজার টাকা। এ ধরনের অভিযান অব্যবহৃত রয়েছে।’

এএইচ