নগরীর মাস্টার পাড়া, খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, বেগুন, কাঁকরোল, টমেটো, চিচিঙ্গা সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও বেগুন।
আজ (শুক্রবার, ৩১ জুলাই) প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি, আর বেগুন ৯০ থেকে ১০০ টাকা কেজি। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে, পটল ৪০ থেকে ৪৫ টাকা,করলা ৬০ থেকে ৭০ টাকা, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা দরে, আর লাউ প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন:
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ অনেকটা কম। এজন্য দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম স্বাভাবিকভাবে কমবে।
অন্যদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করে দাম বাড়ায় খানিকটা বিপাকে পড়েছেন তারা। সবজির দাম বেশি হওয়া আগের চেয়ে কম পরিমাণ বাজার করছেন বলেও জানান তারা।





