টানা বৃষ্টিতে রাজশাহীতে বেড়েছে সবজির দাম

রাজশাহীর সবজির বাজার
রাজশাহীর সবজির বাজার | ছবি: এখন টিভি
0

টানা বৃষ্টিতে রাজশাহীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এখন প্রতি কেজি সবজি বিক্রি করা হচ্ছে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে। মূলত টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় এসব সবজির দাম কিছুটা বেড়েছে।

নগরীর মাস্টার পাড়া, খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা বাড়লেও খুচরা বাজারে আরও বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আলু, বেগুন, কাঁকরোল, টমেটো, চিচিঙ্গা প্রভৃতি সবজির দাম বেড়েছে।

আজ (শুক্রবার, ১০ জুলাই) প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে, বেগুন ৫০ থেকে ৬০ টাকা দরে,পটল ২০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা দরে, কাঁচা মরিচের দাম বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আর লাউ প্রতি পিছ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে জমি থেকে ফসল তোলা যাচ্ছে না, ফলে বাজারে সরবরাহ অনেকটা কম। এজন্য দাম বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, একই বাজারে দু’রকম দাম। কোনো কোনো ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন আবার কেউ স্বাভাবিক। হঠাৎ দাম বাড়ায় খানিকটা বিপাকেও পড়তে হচ্ছে তাদের।

এসএস