নির্বাচনে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে: হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরি। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।