তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। আজ দুপুর থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয়।
আরও পড়ুন:
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিলো।
গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।





