প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার আগামী বছর থেকে সারা দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার কর্মসূচি চালু করবে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতা ও স্কুলব্যাগ দেয়ার বিদ্যমান কার্যক্রমও সম্প্রসারণ করা হবে। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।