বরিশালের চৌমাথায় রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বরিশালের চৌমাথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন
বরিশালের চৌমাথায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন | ছবি: এখন টিভি
0

বরিশাল নগরীর চৌমাথা এলাকায় অবৈধভাবে রাস্তার উপর বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ চালিয়েছে সিটি করপোরেশন। আজ (রোববার, ১১ অক্টোবর) দুপুর পৌনে ১২ টায় চৌমাথা বাজারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

এরপর বাজারের আশেপাশে এবং হাতেম আলী কলেজ ও চৌমাথা লেক এলাকায় অভিযান চালানো হয়। বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান এর নেতৃত্বে উচ্ছেদ চালানো হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান বলেন, ‘নগরীর ফুটপাত জঞ্জালমুক্ত করার জন্য নগরীর সর্বত্র উচ্ছেদ চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ চৌমাথা এলাকায় উচ্ছেদ চালানো হয়। ভবিষ্যতে একার্যক্রম অব্যাহত থাকবে। চৌমাথা এলাকায় এর আগেও একাধিকার উচ্ছেদ করা হয়েছিল। দু-একদিন পর আবার ফুটপাত দখল করে ব্যবসা করা হয়।’

উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন, হাট বাজার শাখার প্রধান রেজাউল এসময় উপস্থিত ছিলেন।

জেআর