বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা ১৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ‘সকালে জেলার সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় চারজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে। একই সঙ্গে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। তারা অবশ্য ভারতীয়। তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।’





