নিহতরা হলেন— মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের ছেলে ভ্যানচালক মামুন হোসেন এবং কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহেশপুরের কুল্লাগাছা মাদ্রাসার সামনে একটি বিপরীতমুখী ট্রাক্টর মামুন হোসেনের ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ ৫ জন আহত হন। পরে মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, কালীগঞ্জ শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে খুলনা থেকে কুষ্টিয়াগামী ‘রূপসা পরিবহন’ এর একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককেও ধাক্কা দেয়। খবর পেয়ে স্থানীয়রা আহত মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নূর হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





