গতকাল (শনিবার, ২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানায়, সন্ধ্যায় চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে রাতে দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দোকানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। দোকানে আগুন দেখে বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বের হলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আবদুল বারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।





