নিহত মিকাইল ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আসাদুল মন্ডলের ছোট ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে নিজ ঘরে মশারির ভেতরে ঘুমিয়ে ছিলেন মিকাইল। এসময় মশারির ভেতরে ঢুকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।





