কুষ্টিয়ায় পৃথক অভিযানে ৬ লাখ টাকার মাদক উদ্ধার

উদ্ধার করা মাদক
উদ্ধার করা মাদক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল মধ্যরাতে তেঁতুলবাড়ি মোল্লাপাড়া মাঠে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ৪৭ বিজিবির টহল দল। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৩ হাজার টাকা। অপরদিকে দৌলতপুরের পশ্চিম বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে ১৬ বোতল ভারতীয় মদ, ৯৫০ পিস ডেক্সামেথাসন ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

ইএ