ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাগুরা থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতু সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।
আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়ার কাজ চলমান রয়েছে— যোগ করেন সফিকুল ইসলাম।





