স্থানীয়রা জানিয়েছে, ৫ থেকে ৬ জন শিশু নদীর পানিতে ফুটবল খেলার সময় তীব্র স্রোতে মোস্তাকিম ও ইব্রাহিম গভীর পানিতে ভেসে যায়। স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করলেও প্রবল স্রোতে ভেসে যায় মোস্তাকিম।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন পাশাপাশি স্থানীয় জেলেরাও জাল দিয়ে তল্লাশি চালাচ্ছেন। তবে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে অভিযান।
এ ঘটনার পর থেকে স্বজনরা নদীর পাড়ে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।





