নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বিদেশি পিস্তল উদ্ধার
বিদেশি পিস্তল উদ্ধার | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে র‍্যাব-১১। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাচপুর এলাকা থেকে এই অস্ত্র

উদ্ধার করা হয়। র‍্যাব-১১ এর ক্যাপ্টেন মো. রওনক এরফান খান (অপারেশন কর্মকর্তা) এর সত্যতা নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রিজ ও আশপাশের এলাকায় প্রায় সময়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে নিয়মিত তাদের অভিযান পরিচালিত হচ্ছিলো।

আরও পড়ুন:

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনার সময় সড়কের পাশের একটি ঝোঁপ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‍্যাব।

এফএস