চুয়েটের কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব
নিহত শিক্ষার্থী অর্ণব চন্দ ও শান্ত দেব | ছবি : সংগৃহীত
0

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীরা হলেন; ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুইজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। নিহত অর্ণব চন্দ কম্পিউটার ও সায়েন্স ডিপার্টমেন্ট ও শান্ত দেব টিপুলি ডিপার্টমেন্ট বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে হলের পুকুরে তারা গোসল করতে আসেন। দুইজনে সাঁতার দিতে গিয়ে পুকুরের মাঝ অংশে ডুবে যায়। পুকুর থেকে ২০ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় অর্ণবকে পরে প্রায় ৪৫ মিনিট পর উদ্ধার করা হয় শান্তকে। পরে চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এফএস