আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে উপজেলার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
আরও পড়ুন:
তিনি জানান, অভিযোগের ভিত্তিতে উপজেলার বাজার রোড এলাকায় কুড়ে মিষ্টি ঘর, তাজমহল হোটেল ও নাবিল কসমেটিক্সে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওজনে মিষ্টি কম দেয়া, হোটেলে বাসি খাবার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।





