ভারতীয় মাদক ও চোরাইপণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক

জব্দকৃত পণ্য ও আটককৃত যুবক
জব্দকৃত পণ্য ও আটককৃত যুবক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ (শনিবার, ৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়—কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানগুলো চালানো হয়। এতে ভারতীয় মদ, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা। শুক্রবার বিকেলে কাজিপুর বিওপির কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকা থেকে আশিক মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৫৩৮ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জেআর