বিজিবি জানায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা ৮০ হাজার টাকা মূল্যের ফাইটার মোরগগুলো জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে এসব মোরগ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
একই দিনে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের আরও তিনটি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ জব্দ করে বিজিবি।
এর মধ্যে বৈকারী বিওপি ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং মাদরা বিওপি ২৩ হাজার ২০০ টাকা মূল্যের জব্দ করে।
সব মিলিয়ে এসব অভিযানে ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি বলছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। চোরাচালান বন্ধে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





