পুলিশ জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
এবিষয়ে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এঘটনায় মাদক চোরাকারবারীর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এব্যাপারে ঝিনাইগাতি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





