তিনি বলেন, ‘গতকাল (শনিবার, ২৫ জুলাই) পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামস্থ অভিযুক্ত মো. হাসিবুর রহমান সাগরকে (৩০) তার নিজ দখলীয় ‘মেসার্স সাদিয়া ডাইং’ নামীয় প্রতিষ্ঠান হতে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।’
হাসিবুর রহমান সাগর (৩০) পাবনা জেলার সদর থানার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
উক্ত ঘটনায় ডিএনসি’র পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।





 founder Abhijeet Dipke-320x167.webp)