যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যে কয়েকটি অধ্যাদেশ এখনও আইনে পরিণত হয়নি; বর্তমান সরকার মনে করছে সেগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির নেতাকর্মীরা অন্য দলগুলোর চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন, গুম ও হত্যার শিকার। ফলে গুরুত্বপূর্ণ ওই অধ্যাদেশগুলো আরও যাচাই-বাছাই শেষে আইনে পরিণত করবে বিএনপি সরকার।’
আরও পড়ুন
জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন যাদের সঙ্গে রাজনীতি করেছি, তারা কেমন অচেনা হয়ে গেছে। সংসদে এক ভাষায় কথা বলেন তারা সংসদের বাইরে কথা বলেন আরেক ভাষায়। আল্লাহপাক ধৈর্যশীলদের পছন্দ করে। কিন্তু তাদের ধৈর্য সইছে না। তারা চাইছে পাঁচ মাসেই বিএনপি সরকার হটাতে। এটি কখনোই সম্ভব না। কেননা দেশের জনগণ অনেক আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। তাই বলবো প্রতিমূর্হতে ধর্মের গল্প না দিয়ে, ইসলামকে হৃদয়ে ধারন করেন, সঙ্গে ধৈর্য ধারন করেন।’
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ অনেকে।





