শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

‎শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৫ জুলাই) সকালে নকলা উপজেলার উত্তর বাজার মোড়ে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম মো. রাব্বিনুর (৪৫)। সে উপজেলার ধনাকুর্শা বাঁশকান্দি গ্রামের মৃত মইজ উদ্দিনের বড় ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক্যাল ও প্লাম্বার মিস্ত্রি।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে রাব্বিনুর তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মাছভর্তি একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেআর