গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংগঠনটির দাবি, সদ্য প্রকাশিত গেজেটে পশ্চিম ভুজপুর মৌজায় উপজেলা সদর নির্ধারণ করা হলেও এতে উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমবে না। তাদের প্রস্তাব, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে তিনটি ইউনিয়নের মানুষের জন্য সমানভাবে সুবিধাজনক হবে।
আরও পড়ুন:
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন হরতাল-অবরোধের আওতার বাইরে থাকবে।





