ভারী বৃষ্টিতে কুমিল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে পরীক্ষার্থীসহ নগরবাসী

নৌকায় করে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে পরীক্ষার্থীদের
নৌকায় করে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে পরীক্ষার্থীদের | ছবি: সংগৃহীত
0

টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ (সোমবার, ১৩ জুলাই) ভোর থেকে মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিতে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীসহ নগরবাসী।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। কলেজ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনেক শিক্ষার্থী নৌকায় করে পৌঁছান। কেন্দ্রে যাওয়ার সময় পানিতে পড়ে যায় অনেক শিক্ষার্থী। অনেকে অসুস্থ হয়ে পড়ে। আগামী পরীক্ষাগুলোতে কেন্দ্র পানিতে তলিয়ে থাকলে পরীক্ষা স্থগিতর দাবি জানায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন:

এদিকে জলাবদ্ধতায় নগরীর অধিকাংশ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইএ