পাবনায় পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার
পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার | ছবি: এখন টিভি
0

পাবনার ভাঁড়ারা ইউনিয়নে পুকুর পাড় থেকে তুহিন খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ১১ জুলাই) সকালে ভাঁড়ারা ইউনিয়ন লালগুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন খান (১৮) সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুহিন দীর্ঘদিন মাদকাসক্ত। নেশার টাকা যোগাড় করতে তার স্ত্রীর সঙ্গে ঝামেলা করতো। গতকাল (শুক্রবার, ১০ জুলাই) রাতে তার স্ত্রীর কাছে টাকা চাইলে টাকা না পেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লালগুলা বাজারে মসজিদের বারান্দায় এসে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন:

পরে কে বা কারা তাকে পুকুরে ফেলে দেয় তা জানা যায়নি। পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পেরন করা হয়েছে।’

এসএস