সন্দ্বীপে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড বসতবাড়ি-দোকানপাট

ক্ষতিগ্রস্ত বসতঘর
ক্ষতিগ্রস্ত বসতঘর | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের সন্দ্বীপে টর্নেডোর আঘাতে অন্তত ১৫ থেকে ২০টি বসতঘর ও কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টর্নেডোর তীব্র বাতাসে ঘরবাড়ির চালা উড়ে গেছে এবং কিছু ঘরে বৃষ্টির পানি ঢুকে পড়েছে।

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানান, টর্নেডোর আঘাতে বেশ কিছু বসতঘর ও দোকানের পাশাপাশি তার মালিকানাধীন একটি ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:

তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। এ বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টর্নেডোর প্রবল বাতাসে ঘরবাড়ির স্থাপনা উড়ে যাচ্ছে এবং এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসএস